সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রক্তঝরা একুশে ফেব্রুয়ারি বছর ঘুরে আবারও ফিরে এসেছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তথ্যটি জানানো হয়।

মিডিয়া সেল বলছে- শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী।

প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন : একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয় ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে। ঐতিহাসিকভাবে প্রথমেই রাষ্ট্রপতি এবং এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ, ভাষা সৈনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা বেদিতে ফুল দেন। সবশেষে সাধারণ জনগণের জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। এবারও একই নিয়ম অনুসারে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

কঠোর নিরাপত্তাব্যবস্থা : একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০ ফেব্রুয়ারি বিকাল থেকে বেশ কিছু সড়কে ডাইভারশন দেওয়া হবে। চানখাঁরপুল, বকশীবাজার, নীলক্ষেত, পলাশী, শাহবাগ, হাইকোর্ট ক্রসিং এলাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢ়ুকতে পারবে না। তবে রাস্তায় আল্পনার কাজ সুন্দরভাবে করার জন্য এর আগেও যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর। এসব এলাকায় তল্লাশিচৌকি বসানো হবে। শহিদ মিনারে যাওয়ার প্রতিটি প্রবেশফটকে পর্যাপ্ত আর্চওয়ে বসানো হবে। হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে দর্শনার্থীদের দেহ তল্লাশি ও হ্যান্ডব্যাগ পরীক্ষা করা হবে।


এই বিভাগের আরো খবর