সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাটকীয় গোলে পয়েন্ট খোয়ালো অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে ৬ গোলের ম্যাচে জিততে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদেরকে ঠেকিয়ে দিয়েছে ক্লাব ব্রুজ। শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৩-৩ ড্র করেছে তারা। ম্যাচের ৮৯তম মিনিটে ক্রিস্টোস জোলিসের গোল অ্যাটলেটিকোর জয় ছিনিয়ে নেয়। ম্যাচের শেষ দিকে জোয়েল অর্ডোনেজের আত্মঘাতী গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল দিয়েগো সিমিওনের দল। তবে স্বাগতিকদের হয়ে দারুণ প্রত্যাবর্তনের নায়ক রাফায়েল ওনিয়েদিকার বাড়ানো পাস থেকে জোলিস গোল করে সমতা ফেরান। পরে ভিএআর যাচাইয়ে নিশ্চিত হয় তিনি অল্পের জন্য অনসাইড ছিলেন। ম্যাচ শেষে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেন, ‘ম্যাচটা আমাদের প্রত্যাশামতোই কঠিন ছিল। তারা খুবই তরুণ ও উদ্যমী দল। প্রথমার্ধ আমরা নিয়ন্ত্রণে রাখলেও দ্বিতীয়ার্ধে আগের মতো আক্রমণ করতে পারিনি।’ এ মৌসুমে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে একবারও ক্লিনশিট রাখতে পারেনি অ্যাটলেটিকো। সাত ম্যাচে তারা ১৫ গোল হজম করেছে এবং এটি তৃতীয় ম্যাচ যেখানে তিন বা তার বেশি গোল খেয়েছে তারা। ম্যাচের শুরুটা অবশ্য ভালোই ছিল সফরকারীদের জন্য। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ১৮ ম্যাচে ১২তম গোল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আন্তোনিও গ্রিজম্যানের কর্নার থেকে আদেমোলা লুকমান গোল করে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে কর্নার থেকে আসা বলে নিকোলো ত্রেসোলদির হেড আংশিক রুখতে পারেন গোলরক্ষক ইয়ান ওবলাক। ফিরতি বলে কাছ থেকে গোল করেন ওনিয়েদিকা। এরপর ৬০তম মিনিটে মামাদু দিয়াখনের ক্রস থেকে ত্রেসোলদি গোল করে ম্যাচে সমতা ফেরান। পরে আলেকজান্ডার সোরলোথের চাপে মার্কোস ইয়োরেন্তের ক্রস নিজেদের জালে জড়ান অর্ডোনেজ, এতে আবারও এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে শেষ মুহূর্তে জোলিসের গোলেই ম্যাচ ড্র হয়। সিমিওনে বলেন, ‘একটি ম্যাচ ৪৫ মিনিটের নয়, ৯০ মিনিটের। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স করেছি, তবে এই মাঠে ব্রুজকে হারানো সহজ নয়।’ আগামী মঙ্গলবার রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। সিমিওনের মতে, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, তবে ম্যাচের প্রেক্ষাপটে ড্রটাই ন্যায্য ফল। দ্বিতীয় লেগ আমাদের মাঠে, সেখানেই সিদ্ধান্ত হবে।’


এই বিভাগের আরো খবর