সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ১

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড তারকাদের বাসভবনে গ্যাংস্টারদের হামলার ঘটনা যেন ইদানীং নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। সালমান খান, রোহিত শেঠির পর এবার সেই তালিকায় উঠে এসেছে অভিনেত্রী দিশা পাটানির নাম। গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বেরেলিতে অভিনেত্রীর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে ববিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার ছক কষেছিলেন তিনি। নিজে গুলি না চালালেও হামলায় ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহের মূল কারিগর ছিলেন এই ববি। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দিশার বাড়ি ছাড়াও আরও কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছে। গত বছরের ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। পরবর্তীতে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেন। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যের জেরে এই হামলা চালানো হয়। সালমান খানের গ্যালাঙ্ িঅ্যাপার্টমেন্টে হামলার পর দিশার বাড়িতে এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার পরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন। এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার মূল অস্ত্র সরবরাহকারী ববির গ্রেপ্তারকে তদন্তের অন্যতম বড় অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এই বিভাগের আরো খবর