সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

না ফেরার দেশে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা মারা গেছেন। কয়েক দিন আগে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে স্ত্রী কিয়ারা আদভানিকে সঙ্গে নিয়ে মুম্বাই থেকে দিল্লি ছুটে যান অভিনেতা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হলেও সিদ্ধার্থ ও কিয়ারা আরও কয়েক দিন দিল্লিতেই থাকবেন। বাবার মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন সিদ্ধার্থ। তিনি লিখেন, “তিনি ছিলেন ন্যায়পরায়ণ, নৈতিকতাসম্পন্ন ও সংস্কৃতিমনা একজন মানুষ। এমন মূল্যবোধ নিয়ে জীবন কাটিয়েছেন, যা কখনো টলেনি। কঠোরতা নয়, ছিল শৃঙ্খলা; অহংকার নয়, ছিল শক্তি। জীবন যতবার কঠিন পরীক্ষায় ফেলেছে, ততবার ইতিবাচক থেকেছেন তিনি।” বাবার পেশাগত জীবন ও সাহসিকতার কথা স্মরণ করে অভিনেতা বলেন, “একজন মার্চেন্ট নেভি ক্যাপ্টেন হিসেবে সমুদ্রকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অসুস্থ হওয়া পর্যন্ত-সবকিছুই সাহস আর মর্যাদার সঙ্গে সামলেছেন। স্ট্রোকের পর যখন হুইল চেয়ারে সীমাবদ্ধ হয়ে পড়েন, তখনো তার মনোবল অটুট ও অম্লান ছিল।” বাবার মৃত্যুতে তৈরি হওয়া শূন্যতার কথা উল্লেখ করে সিদ্ধার্থ বলেন, “বাবা, তোমার সততাই আমার উত্তরাধিকার। তুমি ঘুমের মধ্যেই শান্তিতে আমাদের ছেড়ে চলে গেলে। কিন্তু তোমার রেখে যাওয়া শূন্যতা অপরিমেয়।” বাবার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি প্রতিজ্ঞা করেন, চিরকাল বাবার নাম, মূল্যবোধ আর আলো বহন করে এগিয়ে যাবেন।


এই বিভাগের আরো খবর