সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের সৌদিতে অনুষ্ঠিত হচ্ছে চলচিত্র উৎসব

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

কয়েক বছর ধরে সৌদি আরব বিশ্বের সিনেমাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সারা বছর ধরে দেশটিতে নানা ধরনের সিনেমাকেন্দ্রিক আয়োজন অনুষ্ঠিত হয়। এর মধ্যে অন্যতম হলো সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরু করে এটি। সেই তখন থেকেই সৌদি ও উপসাগরীয় অঞ্চলের সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উৎসবটি। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৩ থেকে ২৯ এপ্রিল দাহরান শহরের ইথরাতে অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর। এবারের থিম ধরা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’। এর অর্থ প্রতিটি প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ভ্রমণ বা যাত্রার গল্পকে কেন্দ্র করে সাজানো হবে। গত বছরের মতো এবারও উৎসবে থাকবে স্পটলাইট অন সিনেমা। এই বিশেষ আয়োজনের মাধ্যমে এবার কোরিয়ান সিনেমার নান্দনিকতা, নির্মাণশৈলী এবং সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এর আগে উৎসবে বিশেষভাবে জাপানিজ সিনেমাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল। সৌদি চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মুল্লা বলেন, ‘আমাদের আয়োজনের মূল কেন্দ্র চলচ্চিত্র নির্মাতারা। এ বছরও আমরা নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত। আলোচনা, ধারণা বিনিময় এবং শেখার পরিবেশ সবই থাকবে।’ ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘উৎসবটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে বড় ভূমিকা রাখছে।’ সপ্তাহব্যাপী চলবে উৎসবের মূল আয়োজন। এতে প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি স্ক্রিনিং এবং চিত্রনাট্য নিয়ে বিশেষ ওয়ার্কশপ। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজ বিশ্বমানের পর্যায়ে তুলে ধরতে সাহায্য করবে। সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল কেবল একটি প্রদর্শনী নয়, এটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার এবং নতুন প্রতিভাদের সুযোগ দেয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।


এই বিভাগের আরো খবর