1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : দখলদার ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এ হামলায় যুক্ত করা হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবামাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের পরিকল্পনা খুঁজে বের করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর অবৈধভাবে দখল করে রাখা ফিলিস্তিনের ভূখণ্ডে (ইসরায়েল) হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ওই সময় তারা ইরান বা হিজবুল্লাহকে এ ব্যাপারে অবহিত করেনি। এর বদলে নিজেরা এক হামলা চালায়। হামাসের হামলার সময় যে হিজবুল্লাহ ও ইরান একসঙ্গে সমন্বিত হামলা চালায়নি, সেটিও এবার বিবেচনায় নেওয়া হচ্ছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আরব সংবাদমাধ্যগুলোর প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া গেছে ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্ট খুলতে চায়। অর্থাৎ একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরায়েলে হামলা হবে। ইরানের বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুর্দস ফোর্সের কর্মকর্তারা সমপ্রতি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়ার কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের আলোচনার বিষয় হলো উত্তেজনা বৃদ্ধি করা। সূত্র: জেরুজালেম পোস্ট

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd