1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, মাদক চোরাচালানের ঘটনা ঘটছে, যা সার্বিক নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করছে। ফলে স্থানীয়দের নানা ঝুঁকি এড়াতে এর কোনো বিকল্প নেই। বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা ও মাদক চোরাচালান বেড়ে যাওয়ায় দেশের সার্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যত বেশি সময় লাগবে, পরিস্থিতি তত জটিল হয়ে উঠবে। এতে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হবে। তাই রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফেরানোর ক্ষেত্রে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। নিরাপত্তা ও মানবিক সংকট দিন দিন আরও প্রকট হওয়ায় দ্রুত এ সমস্যার সমাধান জরুরি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন হলেও এটি যেন দীর্ঘস্থায়ী না হয়। সংকটকে সাময়িকভাবে সামাল দেওয়ার পাশাপাশি এর স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd