1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইতালীয় প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গতকাল শুক্রবার আনসা বার্তা সংস্থার বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে আনাদোলু এজেন্সি। ২০২২ সালের ২২ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে ১ হাজার ৪১৩ দিন পদে বহাল থেকে মেলোনি এই ইতিহাস গড়েন। এর মাধ্যমে তিনি সিলভিও বার্লুসকোনির দ্বিতীয় সরকারের ১ হাজার ৪১২ দিনের স্থায়িত্বের রেকর্ড পেছনে ফেলেন, যা ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিল। ইতালীয় দৈনিক ইল সোলে ২৪ ওরের তথ্য অনুযায়ী, দক্ষিণ অঞ্চলের বন্দর নগরী বারিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই সাফল্য উদযাপন করা হচ্ছে। সম্ভাব্য প্রতিবাদ বা বিক্ষোভের আশঙ্কায় ওই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মাইলফলক উপলক্ষে মেলোনির দল ‘ব্রাদার্স অব ইতালি’ চার বছরের অর্জনের নানা চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে, যার মূল বার্তা ‘সবচেয়ে স্থিতিশীল সরকার, সবচেয়ে শক্তিশালী ইতালি’। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেওয়া বার্তায় মেলোনি জানান, ‘আমি গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সঙ্গে এই অর্জনকে স্বাগত জানাই। কারণ রাজনৈতিক স্থায়িত্ব কেবল প্রদর্শনের কোনো রেকর্ড নয়, এটি একটি জাতির পরিকল্পনা গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রতিশ্রুতি রক্ষার মূল শর্ত।’ সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd