1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ থেকে মুক্তি পেলেন আসেনসিও

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অপ্রাপ্তবয়স্ককে জড়িয়ে যৌন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ থেকে খালাস পেয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও। গ্রান কানারিয়ার লাস পালমাসের একটি স্প্যানিশ আদালত ২৩ বছর বয়সী এই ফুটবলারকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। ২০২৩ সালের জুনে গ্রান কানারিয়ার একটি বিচ ক্লাবে ঘটা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলাটি হয়েছিল। একই ঘটনায় আসেনসিওর রিয়াল মাদ্রিদ একাডেমির সাবেক তিন সতীর্থকে দোষী সাব্যস্ত করে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যৌন আচরণ সংশোধনমূলক কোর্সে অংশ নেওয়া এবং ভুক্তভোগীদের কাছ থেকে দুই বছর দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খালাস পাওয়ার পর আসেন্সিও বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, বিচার চলাকালে নিজের সম্পর্কে নানা তথ্য ও মতামত প্রকাশিত হওয়ায় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে আদালতের রায়ে তিনি স্বস্তি পেয়েছেন এবং জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করতে চান।’ এদিকে আলাদা ঘটনায় মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে আসেন্সিওকে জরিমানা ও আট মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। এ ঘটনায় রিয়াল মাদ্রিদও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কোচ হোসে মরিনহো বলেছেন, এমন ঘটনায় তিনি সন্তুষ্ট নন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd