1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে অর্জুন গাছের চারা রোপন করা হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে “নারীর হাতে সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।

একশনএইডের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ-আইআরভি‘র আয়োজনে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আরা খানম, প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্র, স্কুলের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd