1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক :  বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নব্বই রাশি বাসস্ট্যান্ড থেকে ১৬ টি ইউনিয়নের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে  মিছিল নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ¯্রােগানে ¯্রােগানে মুখরিত রাজপথ। নেতাকর্মীদের ঢল। পরে পৌর পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সোমনাথ দে।

বিশেষ অতিথির আলোচনা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল মজিদ জব্বার, জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
আপরদিকে, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদারের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে শত শত নেতাকর্মীদের নিয়ে একটি বনার্ঢ্য র‌্যালী পৌর শহরে মিছিল শহকারে পৌর পার্কে সভাস্থলে সমবেত হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূরুল ইসলাম বিশ^াস, শাহাদাৎ হোসেন, আবু শেখ, নূরুল মোমেন, যুবদল নেতা হোসেন শিকদার, মালেক তালুকদার, কুদ্দস শিকদার, কৃষকদল নেতা মিলন আকন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তার বলেন, জাতীয়তাবাদী শক্তি সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থনকারিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।#

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd