পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজটের আওতায় উপজেলার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে ৩৩৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী, আব্দুর রহিম ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।