1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

পাইকগাছায় পানি কমিটির সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পানি কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 ১১ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পানি কমিটির আয়োজনে ও উত্তরণ এর বাস্তবায়নে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস। উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক শেখ সাদেকুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, অধ্যাপক শুধাংশু সরকার, সাংবাদিক এস এম আআলাউদ্দিন সোহাগ, জিএম মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, আবুল হাশেম, প্রভাষক রবিন্দ্র নাথ কর্মকার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, উত্তরণের সফল প্রজেক্ট ম্যানেজার আব্দুর ছাত্তার, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ সানা, গাজী আব্দুস সামাদ, জাহিদুর রহমান পিন্টু, মাকসুদুর রহমান মুকুল, জামসেদ হোসেন, তাসলিমা খাতুন, নাজমা আক্তার, ঝর্ণা রানী।

সভায় বক্তারা উপজেলার শিবসা নদী, হাঁড়িয়া নদী খনন টিআরএম ব্যবস্থা চালু বিভিন্ন ইউনিয়নে পানি নিষ্কাশনে খাল খনন, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন জরুরি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তা সমাধানের জন্য আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd