1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

প্রায় শত বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বকাপ জয়ের পর ক্লাব ফুটবলে ফিরে যেন নিজের ছন্দটা ঠিক খুঁজে পাচ্ছিলেন না লামিনে ইয়ামাল। নতুন মৌসুমের শুরুতে তাই তাকে ঘিরে প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্সের একটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে গত সোমবার রাতে সেই দূরত্ব মুছে গেল। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করে পুরনো ইয়ামালকে ফিরে পাওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি গড়লেন এক ইতিহাসও। লা লিগার ম্যাচে বার্সেলোনা জিতেছে ৫-২ গোলে। জয়ের রাতে ইয়ামাল ছাড়াও জোড়া গোল করেছেন রাফিনহা, আর একটি গোল এসেছে আত্মঘাতী থেকে। তবে ম্যাচের আলোটা সবচেয়ে বেশি কেড়ে নিয়েছেন ইয়ামালই। ২১ মিনিটে প্রথমবার জালের দেখা পান তিনি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৯০ মিনিটে, আবারও গোল। দুই গোল মিলিয়ে বার্সেলোনার জার্সিতে তার গোলসংখ্যা পৌঁছে গেছে ৫১ তে। আর সেই ৫১তম গোলের পথেই একসঙ্গে ভেঙেছেন দুটি বড় রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোল করার কীর্তি এখন ইয়ামালের। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে তিনি এই মাইলফলকে পৌঁছেছেন। এর আগে রেকর্ডটি ছিল কিলিয়ান এমবাপের দখলে-ফরাসি তারকা ১৯ বছর ২৪১ দিন বয়সে ৫০ গোল করেছিলেন। তালিকায় তৃতীয় আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকা ২০ বছর ১৯৬ দিন বয়সে ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। তবে ইয়ামালের ইতিহাস এখানেই শেষ নয়। বার্সেলোনার হয়ে ৫০ গোল করার ক্ষেত্রেও তিনি ভেঙেছেন ৯১ বছরের পুরনো ক্লাব রেকর্ড। ১৯৩৫ সালে জোসেপ এস্কোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০ গোল করেছিলেন। দীর্ঘ সময় ধরে টিকে থাকা সেই রেকর্ডের পর মেসিও ২১ বছর ১২০ দিন বয়সে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। এবার দুজনকেই পেছনে ফেললেন ইয়ামাল। ১৯ বছর ৪৯ দিন বয়সেই বার্সেলোনার হয়ে ৫০ গোল-মেসির রেকর্ড তো বটেই, এস্কোলার ৯১ বছরের পুরনো রেকর্ডও এখন ইয়ামালের নামের পাশে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd