মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার উপজেলার সন্ন্যাসী বাজারের আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে পবিত্র কোরআনের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী হাসান মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তৃতা করেন মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল
ফয়সাল। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন,খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল
ওয়াদুদ, সাহাদাত হোসেন ফরাজী, রফিকুল ইসলাম তালুকদার ও সিফাতুল্লাহ।
অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার পূর্বে ২৫জন শিক্ষার্থীকে বিশেষ সবক প্রদান করে
মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল। অনুষ্ঠানে বক্তারা
ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষা বিস্তারে এ মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে যাচ্ছে বলে জানান। তারা আরো বলেন, কোরআনের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও
সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।