1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় ডিফথেরিয়ার প্রাদুর্ভাব, ১৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লেটু রাজ্যে ডিফথেরিয়ার প্রাদুর্ভাবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এক স্বাস্থ্য কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন। গত তিন দিনের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা বাকস বুলুস। একই এলাকায় আরও অন্তত ১১৭ জনের শরীরে ডিফথেরিয়া শনাক্ত হয়েছে। পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বুলুস বলেন, আক্রান্ত এলাকাগুলোতে স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে। এর ফলে সামনে আরও রোগী শনাক্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ডিফথেরিয়া একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা মূলত শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে। একই বাসায় ব্যবহৃত খাবারের পাত্র, তোয়ালে ও অন্যান্য জিনিস ভাগাভাগি করলেও সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। তবে ডিফথেরিয়া টিকাদানের মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ। এর আগে গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানো রাজ্যে সন্দেহভাজন ডিফথেরিয়া প্রাদুর্ভাবে ৩০ জনের বেশি শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। নাইজেরিয়ায় সামপ্রতিক বছরগুলোতে বারবার ডিফথেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত বিভিন্ন সমপ্রদায় ও রাজ্যে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd