ফকিরহাটে বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বাগেরহাটের ফকিরহাট শিরীন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট কার্যালয়ের অর্থায়নে এবং ফকিরহাট উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ্জামান এবং সভাপতিত্ব করেন স্থানীয় দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট দুদকের সহকারী পরিচালক মো: আবুল কাইয়ুম হাওলাদার, সহকারী পরিদর্শক মো: ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক খান আল মুস্তাসিম বিল্লাহ সজল ও শিক্ষক খায়রুল বাসার ভূঁঞা।
প্রতিযোগিতায় শিরীন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং লখপুর আলহাজ্ব এছহাক কলেজিয়েট গার্লস স্কুল দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে লখপুর আলহাজ্ব এছহাক কলেজিয়েট গার্লস স্কুল, দ্বিতীয় বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং তৃতীয় স্থান পায় শিরীন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিরীন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে যুক্তি-তর্কের জমজমাট লড়াইয়ে বিতর্ক প্রতিযোগিতায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং লখপুর আলহাজ্ব এছহাক আম্বিয়া কলেজিয়েট গার্লস স্কুল দ্বিতীয় স্থান লাভ করে।