1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

ফকিরহাটে বেতাগা বাল্যবিবাহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি :  ফকিরহাটের বেতাগায় সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি সরকার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করার একটি সমন্বিত উদ্যোগ গ্রহন। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় বিষয়ে অবহিতকরণ। সামাজিক বাল্যবিবাহের কুফল এবং এর আইনি প্রতিরোধ সম্পর্কে সচেতন করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd