1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিক্ষক সমিতি (বাশিস) এর জেলা আহবায়ক হলেন মোরেলগঞ্জের শিক্ষক   লুৎফর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ, বাগেরহাট) প্রতিবেদক :  বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কমিটির আহবায়ক হলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার।
শিক্ষক সমিতির (বাশিস) এর চেয়ারম্যান সংসদ সদস্য কুমিল্লাহ-২ অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলার নবগঠিত এ কমিটির আহ্বায়ক হলেন মোরেলগঞ্জ উপজেলার বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার।
কমিটির অন্যন্যেরা হলেন যুগ্ম আহ্বায়ক রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, শিক্ষক মো. রাজু আহমেদ, শেখ মনিরুজ্জামান, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, সদস্য সচিব মিফতা উদ্দিন সহ ২১ সদস্য বিশিষ্ট  জেলা শিক্ষক সমিতি (বাশিস) এর কমিটি অনুমোদন প্রদান করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির আহবায়ক প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার (১ সেপ্টেম্বর মঙ্গলবার) দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিয় সভায় বলেন, সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিনের বৈষম্যের স্বিকার হয়ে আসছে। শিক্ষক সমাজ এ বৈষম্যের স্বিকার বিশে^র আর কোথাও নেই। সরকারি-বেসরকারি বৈষম্যে দূরিকরণ সহ শিক্ষকদের কাঙ্খিত সকল দাবি দাওয়া বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর চেয়ারম্যান অধ্যক্ষ সেলিমা ভুইয়ার নের্তৃত্বে অচিরেই বাস্তবায়ন করা হবে। এদিকে মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষকবৃন্দ এ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

বাগেরহাট জেলা নবনির্বাচিত আহবায়ক প্রধান শিক্ষক লুৎফর রহমান দীর্ঘ ৩ বছর ধরে সাধারণ শিক্ষককের প্রতিনিধিত্ব করে  ইতোমধ্যে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মোরেলগঞ্জ উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd