1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মোরেলগঞ্জে প্রভাবশালীদের হটিয়ে উন্মুক্ত করা হলো সরকারি খাল  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের দখলে থাকা একটি সরকারি খাল উন্মুক্ত করেছেন সরকারি কর্মকর্তারা। বৃহস্পতিবার(১১ জুন) দুপুরে পঞ্চকরণ ইউনিয়নের শুভরাজকাঠি খালটিতে থাকা কয়েকটি বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার। রেকর্ডীয় এ খালটি টানা ১২ বছর ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ঘের ব্যবসায়ীর দখলে ছিলো। তারা খালে বাধ দিয়ে তাদের সুবিধামত মাছ চাষ করতেন। ফলে কমপক্ষে ৩ শত বিঘা জমিতে একাধিক ফসল ফলাতে পারতেন না জমির মালিকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খালটি অবৈধভাবে আটকে রাখার কারনে কয়েকটি গ্রামের শতশত বিঘা জমিতে আমন ধান চাষসহ নানা ধরণের রবিশস্য উৎপাদন ব্যহত হতো। বহু পরিবার বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়তেন। এখন আর এ সমস্যাগুলো থাকবেনা।

খালটি দখলমুক্ত করার পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, ভূক্তভোগী কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শেষে জনস্বার্থে খালটি উন্মুক্ত করা হয়েছে। কিছু অসাধু লোক খালে বাঁধ দিয়ে ব্যাক্তিগতভাবে মাছ চাষ করছিলো। এটি সরকারি খাল উন্মুক্ত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd