1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শরণখোলায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মো. হাময়ুন কবির (৫৪) নামে এক স্কুল শিক্ষকের ওপর
সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হমালায় গুরুতর আহত হয়েছেন তিনি।
এসময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন হামলাকারীরা
ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই শিক্ষক।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড় ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের সামনে ঘটে এই হামলার ঘটনা। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট
হাই স্কুলে শিক্ষকতা করেন। এ ঘটনায় শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের
সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এদিন সকালে উপজেলা সদর থেকে প্রায় ১০
কিলোমিটার দূরত্বে দক্ষিণ রাজাপুর গ্রামে শিক্ষক হুমায়ুর কবিরের বোন
সেলিমা বেগমের বসতভিটার জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়।
এঘটনায় তার চাচাতো ভাই রুহুল আমিন হাওলাদার (৫৫) আহত হয়ে
হাসপাতালে আসেন। খবর পেয়ে শিক্ষক হুমায়ুন কবির স্কুল থেকে বেলা সাড়ে
১১টার দিকে চাচাতো ভাইয়ের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে
ঢোকার সময় রাজু ফরাজীর নেতৃত্বে তার ওপর আক্রমণ চালায় ১০ থেকে ১৫
জন সন্ত্রাসী। তারা শিক্ষকের মোটসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি
কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে
তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।
আহত শিক্ষক হুমায়ুন কবির বললেন, আমি উপজেলা সদরের রায়েন্দা সরকারি
পাইলট হাই স্কুলের শিক্ষকতা করি। স্কুলের কোয়ার্টারে বসবাস করি আমি।
গ্রামের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। হাসপাতালে
চাচাতো ভাইয়ের চিকিৎসার খোঁজ নিতে গেলে আমার ওপর আক্রম করা হয়।
এঘটনায় জড়িতদের বিরুদ্ধে সঠিক বিচার চাই আমি। আামার গলায়
থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে গেছে হামলাকারীরা।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা
জানালেন, শিক্ষকের শরীর জখম না হলেও বিভিন্ন স্থানে চাপা আঘাতের চিহ্ন
রয়েছে। তার যথাযথ চিকিৎসা চলছে।
রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান
বাদল বলেন, শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাটি প্রতিষ্ঠানের সভাপতি
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি বিষয়টি

আইনগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। সঠিক বিচার না পেলে পরবর্তীতে
আমাদের সিদ্ধান্তা জানানো হবে।
এব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়টির সভাপতি ও শরণখোলা উপজেলা
নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অর্থিতা হাওলাদার বলেন, শিক্ষকের
ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত
নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd