1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ইউক্রেনে বিশাল হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বিশাল হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইউক্রেন রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে তাদের বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করা হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধাস্ত্র ও অন্যান্য অবকাঠামোর ওপর রাতভর তাদের হামলা অব্যাহত ছিল। এরআগে গতকাল রাতে কিয়েভে একটি অস্ত্রের গুদামে ড্রোন হামলা চালায় রাশিয়া। সেখানে বিস্ফোরক থাকায় হামলার পর বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩৭ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার একটি ড্রোন গুদামে আঘাত হানে। যার প্রভাবে সেখানে বিস্ফোরণ হয়। আর এ বিস্ফোরণের কারণে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি পরবর্তীতে বলেন, ওই বেসামরিক এলাকায় বিস্ফোরক থাকার কথা ছিল না। তবুও এগুলো সেখানে রাখা হয়েছে। আর যারা এমন কাজ করেছে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ইউক্রেনের কিয়েভে একটি অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে। যেখানে ড্রোন উৎপাদনের উপকরণ ছিল। গত কয়েকদিন ধরে রাশিয়া কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। মূলত ইউক্রেন রাশিয়ার বাণিজ্য স্থাপনাকে টার্গেট করায় মস্কোও পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd