1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বন্ধ না, সংস্কার হচ্ছে বিপিএল : রাজশাহী ওয়ারিয়র্সের সিইও

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিপিএল নিয়ে বিসিবির সংস্কারের ভাবনায় সমর্থন জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। একইসাথে বিপিএলের সাথে দীর্ঘ যাত্রার অংশ হওয়ার আশা ব্যক্ত করেছেন দলটির সিইও মোখছেদুল কামাল বাবু। বিসিবির সাথে বিপিএল সংস্কার নিয়ে বৈঠক শেষে এই ক্রিকেট সংগঠক বলেন, ‘আগামীতে বিপিএল যেন ভালোভাবে হয় এবং প্রফেশনালি দাঁড়াতে পারে, বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ যেভাবে জায়গা করে নিয়েছে বিপিএলও যেন সেখানে জায়গা করে নিতে পারে- এসব নিয়ে আলোচনা ছিল। এ বছর বিপিএলে অনেকগুলো সংস্কার কার্যক্রম হবে। এরপর পরের বিপিএল হবে। সেসব কাজ করতে গিয়ে এ বছর বিপিএল করা সম্ভব না হলে পরের বছর হবে। বিপিএল বন্ধ হচ্ছে না। বিপিএলের সংস্কার হচ্ছে।’ বিপিএল নিয়ে তাদের ভাবনা কী ছিল, বা হতাশ কি না- এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন বাবু। তিনি বলেন, ‘আমরা তো সবসময় চাই সবাই যেন উইন উইন সিচুয়েশনে থাকে। সবাই চাই বিপিএল আরও ভালো জায়গায় যাক। হতাশ বলতে, অবশ্যই চাই- লিগের ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা না থাকলেৃ বিপিএল তো শুধু যখন খেলা হয় তখন না, এর বাইরেও দলগুলোর অনেক কাজ থাকে সারা বছর। সেই জায়গা থেকে ধারাবাহিকতা ভঙ্গ হওয়া কিছুটা হলেও ব্যত্যয়। তবে ভালোর জন্য এটা আমরা গ্রহণ করছি।’ ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিসিবির চুক্তি কীভাবে হবে, এ নিয়ে তিনি বলেন, ‘সেটা নিয়েও কথা হয়েছে। আমরা কোনো ব্যক্তির সাথে চুক্তি করিনি, চুক্তি হয়েছে বিসিবির সাথে। ৫ বছরের এগ্রিমেন্ট ছিল। বলেছেন, উনারাও ইতিবাচক। যারা নীতিমালা ফিলআপ করেছেন সেসব ফ্র্যাঞ্চাইজি অবশ্যই থাকবে।’ এ সময় বিপিএলকে অন্যান্য লিগের সাথে তুলনা করতে চাইলে বাবু বলেন, ‘আমরা একটা সাস্টেইনেবল মডেল দাঁড় করাতে চাই। ফ্র্যাঞ্চাইজি ও প্লেয়াররা যেন উপকৃত হতে পারে। লং টার্ম রোডম্যাপ। হুট করে আয়োজন হয়, তড়িঘড়ি করে প্রস্তুতি নেওয়া লাগে- এতে ভালো ফল আসে না। এজন্য ৫ বছর বা লম্বা সময়ের জন্য রোডম্যাপ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। এটা হলে বিপিএল রিমার্কেবল একটা জায়গায় পৌঁছাতে পারবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd