মোরেলগঞ্জ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬’-এর অংশ হিসেবে মোরেলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও ডিটিসিএর চেয়ারম্যান মসিউর রহমানের সার্বিক সহযোগিতায় এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল (প্রধান সমন্বয়ক, প্রস্তাবিত সলিমাবাদ থানা সংগ্রাম পরিষদ)-এর সার্বিক তত্ত্বাবধানে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর বা বেষ্টনী রয়েছে, সেসব প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে গাছের চারা রোপণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৯ নম্বর ভাটখালী, ২১ নম্বর মুন্সিরহাট এবং অজিয়ার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিখালীতে চারা রোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
সবুজ বাংলাদেশ বিনির্মাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ একটি অনন্য মাইলফলক। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।