1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ফকিরহাটে ডেঙ্গু বেড়ে যাওয়ায় হাসপাতালে কিট প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি :বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর মাহমুদ অনিকের হাতে ৮০০ কিট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টার দেবরাজ মিত্র, সার্টিফিকেট সহকারী নিত্য রঞ্জন সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডা: তানভীর মাহমুদ অনিক জানান, ফকিরহাট উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৭জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এষনও হাসপাতালে ১০জন রোগী চিকিৎসাধিন আছে। গত ২৩ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত ১৭জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করেছে। এয়াড়াও অনেকে বাড়িতে চিকিৎসা গ্রহন করছেন। অনেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছেন। ফকিরহাট উপজেলায় এখন পর্যন্ত দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। যারা খুলনা ও ঢাকায় চিকিৎসাধিন ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ছে। যে কারনে উপজেলা পরিষদ থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ৮০০ কিট প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ হলো এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা এবং মশার কামড় থেকে নিজেদের সুরক্ষিত রাখা। ঘরের আশপাশে বা টবে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে।  একমাত্র সচেতনতাই ডেঙ্গু রোধ করা সম্ভব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd