1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিেেদশ : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য ওয়ার্ডের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, ‘অগ্নিকাণ্ডে মোট ১৪ শিশু নিহত হয়েছে।’ তবে নিহত শিশুদের বয়স সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ইসলামাবাদের প্রধান কমিশনার সোহেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েজানান, উদ্ধারকারী দল, বিশেষজ্ঞ ও পুলিশ সদস্যদের নিয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি জানান, স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয়। পাকিস্তানে বড় বড় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। এর পেছনে দুর্বল অগ্নিনিরাপত্তা আইন, অপর্যাপ্ত ভবন নির্মাণবিধি এবং এসব বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না হওয়ার বিষয়গুলোকে দায়ী করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বন্দরনগরী করাচির একটি বিপণিবিতানে আগুনে ৬৫ জনের বেশি মানুষ নিহত হয়। এর আগে ২০২৩ সালে করাচির আরেকটি শপিং মলে আগুনে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ২০২১ সালে একই শহরের একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শ্রমিক নিহত হয়। ২০১২ সালে করাচির পশ্চিমাঞ্চলের বালদিয়া টাউনের একটি পোশাক কারখানায় আগুনে অন্তত ২৫০ শ্রমিক নিহত হন। ওই ভবনে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd