1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ভারতকে জিততে দিল না দিনুশা, কলম্বো টেস্ট বাঁচাল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রথম ইনিংসে মাত্র ২৯০ রানে অলআউট হওয়া লঙ্কানদের জন্য নিশ্চিত হার-ই অপেক্ষা করছিল। কেউ কেউ হয়তো ভাবছিলেন, ইনিংস ব্যবধানেই হারবে স্বাগতিকরা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণিত করলেন লঙ্কান তরুণ ব্যাটার সোনাল দিনুশা। টানা দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটার। তাতেই জয়বঞ্চিত হয়েছে ভারত। গল টেস্টের প্রথম ইনিংসে শতক পূরণের পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন লঙ্কান তারকা ব্যাটার সোনাল দিনুশা। দ্বিতীয় ম্যাচে যেন আরও দুর্দান্ত পারফর্ম করলেন তিনি। এবার দুই ইনিংসেই শতক পূরণ করেছেন এই বাঁহাতি ব্যাটার। তাই গড়েছেন অনন্য কীর্তি। তৃতীয় লঙ্কান ব্যাটার হিসেবে চার ইনিংসে তিন সেঞ্চুরি করেছেন তিনি। তার অনবদ্য ব্যাটিংয়ের কারণেই মূলত জয় বঞ্চিত হয়েছে ভারত। কেননা প্রথম ইনিংসে ভারতের ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণার পর ২৯০ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ২১৩ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে চতুর্থ দিন পর্যন্ত ৬ উইকেট হারানোর পর মাত্র ২৬ রানের লিড নিতে পেরেছিল তারা। তবে শেষ দিনে যেন রোমাঞ্চ তুলে রেখেছিলেন সোনাল দিনুশা। লো-অর্ডার ব্যাটারদের নিয়েই গড়তে থাকেন প্রতিরোধ। সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থা সঙ্গে তার জুটিটা ১১২ রানের। এটাই মূলত ড্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে। ফিফটি পূরণ করতে না পারলেও ১৫০ বলে গুরুত্বপূর্ণ ৪৬ রানের একটি ইনিংস খেলেন নুয়ান্থা। পরের উইকেটে নেমে ২ রান করেন প্রবাথ জয় সুরিয়া। নবম উইকেটে সোনাল দিনুশাকে সঙ্গ দিতে থাকেন লাহিরু কুমারা। এই জুটিতে আসে ৪৭ রান। মাত্র ১২ রান করলেও ৯০টি বল মোকাবিলা করেছেন কুমারা, যা ম্যাচটি ড্র করার ক্ষেত্রে বড় অবদান রেখেছে। নবম উইকেটের পতন ঘটলেও থামেননি দিনুশা। শেষ উইকেট জুটিতে আসিথা ফার্নান্দোকে নিয়েও লড়ে যান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd