1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

লর্ডস টেস্টের আগে স্বস্তির খবর পেলো পাকিস্তান দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় স্বস্তির খবর পেল পাকিস্তান। নেট সেশনে দীর্ঘক্ষণ ব্যাটিং করার পর মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক বাবর আজম। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পেয়েছিলেন বাবর। পরে বেকেনহ্যামে প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবারও আঘাত পান তিনি। ছিটকে গিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে। তার দলও ইনিংস ব্যবধানে হারের লজ্জায় পড়ে। তবে ঘুরে দাঁড়ানোর লর্ডস টেস্টের আগে তাকে নেটে বেশ সাবলীল দেখা গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের বোলিং কোচ উমর গুল। অনুশীলন শেষে গুল বলেন, ‘নেটে পেসার, স্পিনার এবং থ্রো-ডাউন, সব ধরনের বোলিংয়ে দারুণভাবে মানিয়ে নিয়েছেন বাবর। বেশ লম্বা সময় ধরে তিনি ব্যাটিং করেছেন। তাকে দেখে আমরা বেশ আশাবাদী। আশা করছি, ম্যাচটিতে তাকে পাওয়া যাবে।’ হেডিংলিতে প্রথম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান দলের জন্য বাবরের প্রত্যাবর্তন হতে পারে বিশাল স্বস্তি। প্রথম ম্যাচে দুই-ইনিংসে ৮৬ ওভারের আগেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের ব্যাটাররা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। দুই ফিফটিসহ করেছিলেন ১৯৩ রান। লর্ডসে অধিনায়কত্ব করতে নামলে ইংল্যান্ডের মাটিতে এটিই হবে বাবর আজমের প্রথম পূর্ণাঙ্গ নেতৃত্ব। বাবর দলে ফিরলে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসবে ব্যাটিং অর্ডারে। সেক্ষেত্রে তরুণ আজান আওয়েসের বাদ পড়ার সম্ভাবনা বেশি। বাবরের চার নম্বরে খেলার স্বার্থে উদ্বোধনী জুটিতে সুযোগ হতে পারে শান মাসুদ বা আবদুল্লাহ শফিকের। ইংল্যান্ডের মাটিতে বাবরের রেকর্ডও চোখধাঁধানো। ৬ ইনিংসে তিন অর্ধশতকসহ ৬৫.৭৫ গড়ে রান করেছেন এই ব্যাটার। ইংলিশদের বিরুদ্ধে ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় ৫৩.৮৩, যার অর্ধেক ইনিংসেই রয়েছে ফিফটি কিংবা সেঞ্চুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd