1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি  বাতিলের দাবিতে  ঝাড়ু মিছিল 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মাসুম বিল্লাহ :মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত বিতর্কিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল এবং রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মির্জাগঞ্জ। বিতর্কিত এ কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে রাজপথের বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এক বিশাল ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানান তৃণমূলের নেতারা।
​সংবাদ সম্মেলনে ও সমাবেশে বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সি ও শাহীন ফরাজীসহ রাজপথের শীর্ষ সারির নেতাকর্মীরা।
​বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদিত সাত সদস্যের আংশিক কমিটিতে দীর্ঘদিন ধরে হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করে রাজপথে টিকে থাকা ত্যাগীদের সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। অনৈতিক  এবং ব্যক্তিস্বার্থ হাসিলের মাধ্যমে অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
তাঁরা বলেন,কমিটিতে গাজী রাশেদ শামসকে সভাপতি করা হয়েছে যিনি দীর্ঘ দুই যুগ রাজনীতিতে নিষ্ক্রিয় এবং কর্মীবিহীন।
ইঞ্জিনিয়ারিং মহসীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে,একজন পুরোদস্তুর চাকরিজীবী, যিনি কখনোই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে তাকে এই পদ পাইয়ে দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম শাহীনকে সরাসরি যুবদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সাংগঠনিক সম্পাদক’ পদ দেওয়া হয়েছে। তিনি ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক। উপজেলা ছাত্রদলের একজন জুনিয়র নেতাকে জ্যেষ্ঠ রাজপথের নেতাদের ডিঙিয়ে সরাসরি যুবদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক করা  হয়েছে, যা চরম সাংগঠনিক বিশৃঙ্খলা ও ত্যাগী নেতাদের প্রতি চরম অবমাননা।
​ ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাকে দপ্তর সম্পাদক করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো,২০২৪ সালের ৭ অক্টোবর ২১৮ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া চিহ্নিত এক মাদক কারবারিকে এই পদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখনও মাদকের মামলা চলমান। এমন অপকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিকে পদে বসানোয় যুবদলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
​বিক্ষুব্ধ নেতাকর্মীরা অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন রাজপথের পরীক্ষিত, পরিচ্ছন্ন ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তৃণমূলের ত্যাগী শেষ কর্মীটাও মূল্যায়ন পাবেন।
কিন্তু মির্জাগঞ্জে কেন্দ্রীয় নির্দেশনার তোয়াক্কা না করে পকেট কমিটি গঠন করা হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।
​তৃণমূল সমর্থিত নেতারা অনতিবিলম্বে এ বিতর্কিত আংশিক কমিটি বাতিল করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে গঠিত এ কমিটি বাতিল না করা হলে রাজপথে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd