1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

মোরেলগঞ্জে শসার আড়তে হামলা-ভাঙচুর, সাড়ে ৪ লাখ টাকা লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; sv:16.2.12.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি শসার আড়তে হামলা, ভাঙচুর ও নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আউয়াল তালুকদার নামে এক ব্যবসায়ী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নসংলগ্ন গুলিশাখালী বাজারের একটি শসার আড়তে এ ঘটনা ঘটে। অভিযোগকারী আউয়াল তালুকদারের দাবি, পূর্ববিরোধের জেরে কাইয়ুম, সাকিব, আলো ও জান্নাতসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আড়তে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় আড়তে থাকা শসা নষ্ট করার পাশাপাশি নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দিলে অভিযুক্তরা তাদের গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। একই সঙ্গে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।আউয়াল তালুকদার দাবি করেন, ঘটনার কিছু অংশ মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে। বিষয়টি স্থানীয়দের জানানোর পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd