1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

মোরেলগঞ্জে খালে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন ,মোরেলগঞ্জ(বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোঁজের ১৫ ঘন্টা পর আউয়াল মাঝি (৬০) মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে কর্মকারপট্রি খালে তার মরদেহ পাওয়া যায়। ফায়ার সাভিসের ডুবুরিদল তার
মরদেহ উদ্ধার করে। আউয়াল মাঝি পেশায় শ্রমিক ছিলেন। মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ মরদেহ
হেফাজতে নিয়ে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। বকেলে মোরেলগঞ্জ পৌর
বাজারের কর্মকারপট্টি বুলু কর্মকারের দোকানের পিছনের খালে কয়লা ধুতে গিয়ে পড়ে গিয়ে নিখোঁজ
হয়।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে আউয়াল মাঝি ওই
দোকানের পিছনে দোকানের কয়লা ধোয়ার জন্য খালে নেমেছিলো।এরপরে আর তার সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় ,জুতা পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে
পৌছায়। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আউয়াল মাঝির সন্ধান পেতে কাজ শুরু করে।
মরদেহ পাওয়ার পরে আউয়াল মাঝির স্বজনেরা তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করায় পুলিশ মরদেহ হেফাজতে
নেয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd