1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ভারতের বিপক্ষে দল ঘোষণা দিলো আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড(এসিবি)। প্রথমবার আফগানদের নেতৃত্ব দেবেন ইবরাহিম জাদরান। ইবরাহিমের অধিনায়কত্বে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে দল গড়েছে আফগানিস্তান। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার নাভিন উল হক। তার পাশাপাশি দলে পেসার হিসেবে আছেন ফজল হক ফারুকি, আব্দুল্লাহ আহমাদজাই ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। দলে ফিরেছেন গুলবাদিন নাইব। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া নুর রহমান। স্পিনে রশিদ খান, নুর আহমেদ, নাঙ্গেলিয়া খারাটের পাশাপাশি রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। মূল দলের পাশাপাশি তিনজন রিজার্ভ খেলোয়াড় রয়েছেন। তারা হলেন – ইজাজ আহমাদজাই, শহিদুল্লাজ কামাল ও ফরিদ আহমেদ মালিক। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ১৩ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে যথাক্রমে ১৫ ও ১৭ সেপ্টেম্বর।
আফগানিস্তান স্কোয়াড-
ইবরাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নূর রহমান (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারাটে, নুর আহমদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আবদুল্লাহ আহমদজাই, নাভিন উল হক।

ফুটবল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd