1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

পেশিতে চোটে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বেঙ্গালুরুতে সেন্টার অব এঙ্েিলন্সে যোগ দেওয়ার পর ফুরফুরে মেজাজে ছিলেন হার্দিক পান্ডিয়া। কঠোর অনুশীলনও করছিলেন। তার পরও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না তার। শেষ মুহূর্তে পায়ের পেশিতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। হার্দিকের চোটের খবর অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের পেশিতে টান পড়েছে। আজ বৃহস্পতিবার ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। আপাতত আরও অন্তত দুই সপ্তাহ তাকে এখানে থাকতে হবে। বোর্ডের এক সূত্র বলেছে, ‘শেষদিকে এসে সে চোট পেয়েছে। কোয়াড্রিসেপসে টান ধরেছে তার। ফলে পা শক্ত হয়ে রয়েছে। দীর্ঘমেয়াদি চোট নয়। তবে চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন যাতে পায়ের উপর কোনো টান এবং চাপ না পড়ে। হার্দিক বেঙ্গালুরুতেই থাকছে। ফিজিও এবং প্রশিক্ষকদের অধীনে অনুশীলন করে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করবে।’ হার্দিকের চোট ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। এর আগে আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান বিরাট কোহলি। সেই কারণে তাকেও আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে। এ ছাড়া সাবেক অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আইপিএলের সময় থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। আগামী শনিবার ধর্মশালায় শুরু হবে ভারত-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন লক্ষ্মৌ এবং ২০ জুন চেন্নাইয়ে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd