1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ফকিরহাটে ৫৯টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি:  বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোবাইল চুরি ও আইএমইআই নম্বর পরিবর্তন  চক্রের সঙ্গে জড়িত চার সদস্যকে আটক করা হয়েছে।
​সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে ফকিরহাট সদরের রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের একটি দোকান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—রেজাউর রহমান পলাশ (৩৪), মোঃ অহিদুল ইসলাম (২৬), চন্দন সাহা (৩০) এবং মোঃ হুছাইন খান (২২)। আটককৃতদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
​মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
​তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে, যা দিয়ে ফোনটি শনাক্ত করা যায়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নম্বর পরিবর্তন করে ফেলত।
​পুলিশ সুপার আরও জানান, মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হলেও এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। উদ্ধারকৃত মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd