1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসের সন্ধান ইরানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইরান গত রোববার জানিয়েছে, তারা ২০০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধে দেশটির জ্বালানি অবকাঠামো ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই এই গ্যাসের সন্ধান মিলল। পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে।’ তিনি জানান, এই গ্যাসক্ষেত্র থেকে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি বলেন, এটি মিষ্টি প্রাকৃতিক গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে এর পরিচালনা ও উন্নয়ন ব্যয় কম হবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্যাসক্ষেত্র থেকে নতুন করে উৎপাদন শুরু হতে সম্ভবত কয়েক বছর সময় লাগবে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশ ইরানের গ্যাস উৎপাদন স্থাপনা ও তেল ডিপোর মতো জ্বালানি অবকাঠামোর পাশাপাশি পরিবহন পথেও হামলা চালিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd