1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে চৌকিদার ও তার ছেলের হামলায় স্থানীয় দোকানদার মারাত্মক আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
​মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যক্তিগত ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় এক গ্রাম পুলিশ (চৌকিদার) ও তার ছেলের অতর্কিত হামলায় শ্রীবাস হালদার নামে এক স্থানীয় দোকানদার মারাত্মক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে বারইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার সঞ্জয় হালদার পূর্বশত্রুতার জের ধরে শ্রীবাস হালদারের বাড়ির সামনে গিয়ে তার সাথে বাকবিতণ্ডায় জড়ায়। বাকবিতণ্ডার একপর্যায়ে সঞ্জয় হালদার ও তার ছেলে শাওন হালদার শ্রীবাসের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শাওন হালদার ইট দিয়ে শ্রীবাসের মাথায় তীব্র জোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অবস্থার দ্রুত অবনতি ঘটায় প্রাথমিক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
​বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd