1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গত শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশকে খেলার অনুমতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভায় সদস্যদের বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি তাবিথ আউয়াল। আসিয়ান কাপে খেলা নিশ্চিত হওয়ায় নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে হামজা-জামালদের জন্য অনুশীলন ম্যাচ আয়োজনের যে চেষ্টা চালিয়ে আসছিল, তার আর প্রয়োজন হবে না। আসিয়ান কাপে বাংলাদেশ কমপক্ষে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে। ভারতকে নিয়ে হয়েছিল আসিয়ান কাপের ড্র। ভারত ছিল ‘এ’ গ্রুপে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার সাথে। ভারত নাম প্রত্যাহার করা বাংলাদেশকে ‘এ’ গ্রুপেই নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪ দেশ নিয়ে দুই বিভাগে হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। যেখানে ‘বি’ গ্রুপের চার দেশ হচ্ছে-থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। ৬ দেশ নিয়ে হবে চ্যালেঞ্জ ডিভিশনের খেলা। যেখানে আছে-‘এ’ গ্রুপে হংকং, মিয়ানমার ও ব্রুনাই এবং ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, লওস ও পূর্ব তিমুর। বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। কবে কোন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবেন হামজারা, তা জানা যাবে কয়েক দিনের মধ্যেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd