1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা এলাকার বাসিন্দা। স্থানীয় ও পরিবারের সদস্যদের ভাষ্য, পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরিবারের অভিযোগ, পাশের বাড়ির রমজান, তাঁর স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি ও দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তাঁর স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন।
এতে বেদার মল্লিক গুরুতর আহত হয়ে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় রমজান, তাঁর স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নামে একজন নিহত এবং তাঁর ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে  হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd