1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচিতে কাজি আজহার আলি কলেজের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ের নির্দেশনার আলোকে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আব্দুর রকিব উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd