1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে মহল্লায় প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী মূলঘর স্পোর্টিং ক্লাব

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
​ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সৈয়দ মহল্লা নবীন সংঘ ও মূলঘর স্পোর্টিং ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিকেল ৫টায় সৈয়দ মহল্লা মাঠে এই খেলা আয়োজন করা হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মূলঘর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করে।
​খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সৈয়দ মহল্লা নবীন সংঘের সভাপতি শেখ শরিফুল কামাল কারিম এবং বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর ইসলাম লিমন।
​বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
​উক্ত ফুটবল ম্যাচটি দক্ষতার সাথে পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন মেরু,এসময় আরো উপস্থিত ছিলেন বাবলা, মোঃ জাহাঙ্গীর হোসেন,সোহেল,সাগর প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd