1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী-কন্যার মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামীর চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী-কন্যার মৃত্যু হয়েছে। দাওয়াত খেতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেলিম সরকার। কিন্তু আত্মীয়ের বাড়িতে আর পৌঁছানো হয়নি তাদের। পথে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চোখের সামনই প্রাণ গেলো স্ত্রী ও তার ৯ বছরের মেয়ের।

শুক্রবার  দুপুর ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারে স্ত্রী সম্পা বেগম (৩৫)ও তার মেয়ে নুছাইফা। এ ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দায়ী ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd