1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ইরানের হুঁশিয়ারি, হুথিদের দমন করা সৌদির পক্ষে সম্ভব না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের দমন করা সৌদি আরবের পক্ষে সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে হুথিদের হামলা যত বাড়বে, সৌদি আরবের ওপর পাল্টা হামলাও তত বাড়বে বলে সতর্ক করেছে ইরানের এই এলিট বাহিনী। গতকাল বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এ হুঁশিয়ারি দেন। হুথিদের আরেক নাম ‘আনসারুল্লাহ’ উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদি আরব কোনোভাবেই ইয়েমেন ও আনসারুল্লাহকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং তাদের হামলা থেকেও নিরাপদ থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘সামপ্রতিক দিনগুলোতে আমরা যেমন দেখেছি, সৌদি আরব যত বেশি হামলা চালাচ্ছে, তার ওপর পাল্টা হামলাও তত বেশি হচ্ছে।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়, গত মাসে ইয়েমেন সেই সংঘাতের নতুন একটি ফ্রন্টে পরিণত হয়েছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হুথিদের সৌদি আরবের বিরুদ্ধে হামলা এবং লোহিত সাগরে দেশটির বন্দর অবরোধের প্রচেষ্টা শুরু হয় জুলাইয়ের শুরুতে পাল্টাপাল্টি হামলার পর। ইয়েমেনের রাজধানী সানায় একটি ইরানি বিমান পৌঁছানোর পর ওই উত্তেজনা আরও বেড়ে যায়। ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। সর্বশেষ লড়াইয়ের কারণে ২০২২ সালে শুরু হওয়া সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে হুথিদের যুদ্ধবিরতিও ভেঙে গেছে। এদিকে, চলতি সপ্তাহে ইয়েমেনের এক মন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে ভূমি দখলের পরিকল্পনা করছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথে আরও বড় ধরনের হুমকি তৈরি করতে পারে তারা। বাব আল-মান্দাবের কাছে হুথিদের বিরুদ্ধে লড়াই করা ইয়েমেনি সরকারি বাহিনীর তিন সামরিক সূত্র ও এক মুখপাত্রও এএফপিকে জানিয়েছেন, হুথিরা তাদের বর্তমান নিয়ন্ত্রিত এলাকা থেকে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd