1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ; বাঁধ বিলীনের আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ‎পাইকগাছার কপোতাক্ষ নদের বেড়ীবাধ ও তীরের কেটে নিয়ে পাহাড় সম মাটি উচু করেছে এফএফ ব্রিকস নামের একটি ইটভাটা। কপোতাক্ষ নদের তীরে পুকুরের মত গভীর করে মাটি কেটে নেয়ায় যে কোন সময় নদের জোয়ারে বেড়ীবাধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। তবে ওই ইটভাটার মালিকের দাবি এটি তাঁর লিজ নেয়া জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটেছে।

‎ইট তৈরির মৌসুমের আগেই পাইকগাছার কপোতাক্ষ নদের চর ও তীরের মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের খুব কাছ থেকে মাটি কেটে নেওয়ার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ। এভাবে মাটি কেটে নেওয়ায় চরাঞ্চলের কৃষিজমিও বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় লোকজন।

‎পুরাইকাটি বিলে নদের তীর ঘেঁষে দুইটি ইটভাটা রয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইট তৈরির জন্য ভাটামালিকেরা চর ও নদীর তীর থেকে মাটি কাটা শুরু করেছেন। বন্যানিয়ন্ত্রণ বাঁধের খুব কাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর ইট তৈরির মৌসুম শুরু হলে ইটভাটাগুলোর মালিকেরা শ্রমিক দিয়ে নদীর চর ও তীর থেকে মাটি কেটে নিয়ে যান। কিন্তু এ বছর মৌসুম শুরুর আগেই মাটি কাটা শুরু হয়েছে। এতে করে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এভাবে নদীর তীর থেকে মাটি কাটা চলতে থাকলে আগামী দু–এক বছরের মধ্যে বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যাবে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

‎স্থানীয় বাসিন্দা মোঃ শাহীন বলেন, তাঁদের এই এলাকা ভাঙনকবলিত। ইটভাটাগুলো যেভাবে নদীর তীর থেকে মাটি কেটে নিচ্ছে, এতে নদীর ভাঙন আরও বেড়ে যাবে।

‎তবে অভিযোগ অস্বীকার করে নদের তীরবর্তী এফ এফ ব্রিকসের ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, যে জায়গার মাটি কাটা হচ্ছে, সেই জায়গা মালিকানা সম্পত্তি। এখানে নদের কোনো জমি নেই।

‎স্থানীয়দের অভিযোগ নদীর অংশ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, তবে ইটভাটা মালিকদের দাবি তাঁদের লিজ নেয়া জমি থেকে মাটি কাটা হচ্ছে।

‎এফএফ ব্রিকসের মালিক দাবি করেন তাঁর লিজ নেয়া জমি থেকে মাটি কাটা হচ্ছে। নদী বা সরকারি কোনো জমি সেখানে নেই বলে তিনি দাবি করেন।

‎পানি উন্নয়ন বোর্ড (পাউবো)পাইকগাছা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, বেড়ীবাধ ও নদের পাশ থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না। বাঁধ ঝুকিতে রেখে নদীর তীর থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি নদীর তীর থেকে মাটিতে কাটা হয় এবং চর দখল করে ইটভাটা গড়ে তোলা কারণে যদি নদীর গতিপথ পরিবর্তন হয়, তাহলে এসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে চাইলে বলেন …,নদ নদীর চর ও তীর থেকে মাটি কাটা যাবে না। যদি বেড়ীবাধ ও নদের তীর থেকে মাটিতে কাটা হয়  তাহলে এসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd