1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ছাড়াল ৫ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতিকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার এক জরুরি বৈঠকের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস আন্তর্জাতিক সমপ্রদায়কে দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইবোলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং সংক্রমণ নজিরবিহীন গতিতে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত এই প্রাদুর্ভাবে ২ হাজার ৩২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এটি ডিআর কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে। এর আগে ২০১৮ থেকে ২০২০ সালের প্রাদুর্ভাবে ২ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এবারের পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার অন্যতম কারণ হলো এটি ইবোলার বুনডিবুগিও ধরন, যার বিরুদ্ধে বর্তমানে অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডিআর কঙ্গোর চলমান সংঘাত, স্বাস্থ্যকর্মীদের প্রতি মানুষের অবিশ্বাস, গুজব ও ভুল তথ্য এবং স্থানীয় কিছু সাংস্কৃতিক প্রথা। এসব কারণে আক্রান্ত ও মৃতদের অনেকের সঙ্গে সম্পর্কিত সংক্রমণের শৃঙ্খল এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। টেড্রোস সতর্ক করে বলেন, যতক্ষণ পর্যন্ত সংক্রমণের প্রতিটি চেইন শনাক্ত করে তা বন্ধ করা না যায়, ততক্ষণ এই মহামারি শেষ হবে না। সূত্র: আল জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd