1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা :  বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার বিকেলে মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল, দৈবজ্ঞহাটী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে দেলোয়ার শেখে (৬০) ও মিত্রডাঙ্গা গ্রামের  আব্দুল মান্নান শেখের ছেলে  কাইয়ুম শেখকে(৩৫)। এদের মধ্যে কাইয়ুম শেখকে ভ্রাম্যমান আদালতের  ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছে।  । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ এ দন্ডাদেশ দেন।
অপর গ্রেপ্তারকৃত দেলোয়ার শেখের(৬০) কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd