1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যাংক এশিয়া পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট।
মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পানগুছি নদীর তীরবর্তী মোরেলগঞ্জ পৌরসভার কলেজ রোডের সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি বহুতলভবনের  এজেন্ট আউটলেটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, ব্যাংক এশিয়া পিএলসির এক্সিকিউটিভ রিলেশনশীপ অফিসার পিনাক কুমার সাহা। সভাপতিত্ব করেন এশিয়া এজেন্ট  ব্যাংকিং  বাগেরহাট জেলা ম্যানেজার ফিরোজ হাসান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন   শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মোরেলগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট চালু হওয়ায় বাজার ও আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে যাবে। এতে স্থানীয় মানুষের সময় ও যাতায়াতের খরচ কমার পাশাপাশি ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।
অনুষ্ঠানে পৌরসভা ও আশপাশের এলাকার মানুষের জন্য নিরাপদ, সহজ ও দ্রæত ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd