1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল কালাম আজাদ(৮২) আর নাই। তিনি ৯ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকা ভবানিপুরস্থ নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে প্রবীণ এ সাবেক জনপ্রতিনিধির মৃত্যু হয়। ইন্না লিল্লাহি …….  রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মরহুম আবুল কালাম আজাদ কে শেষ শ্রদ্ধা জানান। একই মাঠে জানাযা শেষে নিজ বসতবাড়িতে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মুক্তিযোদ্ধা,  বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ নেন।
উল্লেখ্য আবুল কালাম আজাদ উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ৬ বার চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্ট পরবর্তী তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। এছাড়া তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ, বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর উপজেলা সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
তিনি একজন সফল জনপ্রতিনিধির পাশাপাশি একজন গর্বিত পিতা ছিলেন। মরহুমের সন্তানরা অনেকেই বাংলাদেশ পুলিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd