1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম। গত শুক্রবার বেলজিয়ামে সূত্রপাত ঘটে এই দাবানলের, তারপর মাত্র তিন দিনে ৩ হাজার হেক্টর জমির গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। বেলজিয়ামে সবচেয়ে বড় ও বিধ্বংসী দাবানল হিসেবে হিসেবে ২০১১ সালের দাবানলকে বিবেচনা করা হতো। সেই দাবানলে পুড়ে গিয়েছিল ১ হাজার ৪০০ হেক্টর জমির গাছাপালা। তবে শুক্রবারের দাবানলে ইতোমধ্যেই ২০১১ সালের দাবানলের তুলনায় দ্বিগুণ পরিমাণ জমির গাছপালা পুড়ে গেছে। গত শুক্রবার পূর্বাঞ্চলে দাবানলের সূত্রপাত হওয়ার পর জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের সব কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করে বেলজিয়ামের সরকার। পরে বেলজিয়ামের সেনাবাহিনী এবং সাধারণ লোকজনও এগিয়ে আসতে থাকে আগুন নেভানোর উদ্যোগে। তবে প্রায় চার দিন ধরে প্রচেষ্টারও পরও নিয়ন্ত্রণে আসছে না আগুন। গত রোববার বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনঙ্ জানিয়েছেন, শুষ্ক বাতাসের প্রভাবে দাবানল ক্রমশ জার্মানির সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। বেলজিয়ামের ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন করিম বৌর্ফা রয়টার্সকে বলেছেন, “ আমি কখনও কল্পনাও করতে পারিনি যে বেলজিয়ামে কখনও এত বড় মাত্রায় দাবানল হতে পারে। এখন এই দাবানল আমাদের মোকাবিলা করতে হচ্ছে।” “আমার মনে হয় ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘন ঘন আসবে। এ কারণে আমাদের উচিত হবে বিপর্যয় মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা।” সূত্র : রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd