1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

কমিউনিটি শিল্ডে সিটিকে উড়িয়ে দিলো আর্সেনাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নতুন মৌসুম শুরুর আগেই নিজেদের শক্তির জানান দিল আর্সেনাল। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী মৌসুম-পূর্ব লড়াই কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয় করলো গানাররা। রিকার্দো কালাফিওরি, কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ডের গোলে দারুণ এক জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। অন্যদিকে ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেস্কার জন্য প্রতিযোগিতামূলক ম্যাচে দায়িত্বের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল এবং এফএ কাপজয়ী ম্যানচেস্টার সিটির লড়াইটি এমনিতেই ছিল নতুন মৌসুমের আগে নিজেদের শক্তি যাচাইয়ের বড় সুযোগ। তবে ম্যাচটি শেষ পর্যন্ত আর্সেনালের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর উপলক্ষ হলেও সিটির জন্য রেখে গেছে বেশ কিছু প্রশ্ন। যেহেতু এটা কমিউনিটি শিল্ড ফাইনাল, যাকে বলা হয় মৌসুমসূচক শিরোপা, সে কারণে এই ম্যাচেরও মূল্য রয়েছে। কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ২৩ সেকেন্ডেই এগিয়ে যায় আর্সেনাল। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে তৃতীয় গোল। ৪৮ মিনিটে সিটির রক্ষণভাগে ফাঁক খুঁজে পান আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। বল নিয়ে বঙ্ েঢ়ুকে তিনি দোন্নারুম্মাকে অসাধারণ এক ডামি দিয়ে বসিয়ে দেন। এরপর গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা জালে বল পাঠাতে কোনো ভুল করেননি নরওয়েজিয়ান তারকা। সিটির আক্রমণভাগে এরলিং হালান্ডও ছিলেন অনেকটাই নিষ্প্রভ। বিশ্বকাপের পর সদ্য অনুশীলনে ফেরা নরওয়েজিয়ান তারকা ৫৩ মিনিটে মাঠ ছাড়ার আগে পুরো ম্যাচে মাত্র সাতবার বল স্পর্শ করেন। ম্যাচের একপর্যায়ে আর্সেনালের সমর্থকদের কণ্ঠে শোনা যায়, ‘সকালে তোমাকে বরখাস্ত করা হবে’- মারেস্কাকে উদ্দেশ করে এমন বিদ্রূপাত্মক স্লোগান। যদিও এটি ছিল মৌসুমের মাত্র শুরু, তবু নতুন কোচের অধীনে সিটির পারফরম্যান্সে হতাশার চিত্র ছিল স্পষ্ট। এবারের মৌসুমে পেপ গার্দিওলার দীর্ঘ অধ্যায়ের পর নতুন এক যুগে প্রবেশ করেছে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল আগামী শুক্রবার ঘরের মাঠে কোভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। দুই দিন পর ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে বোর্নমাউথের বিপক্ষে লিগ অভিযান শুরু করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd