1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

জাপানে ভারী বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : জাপানের পূর্বাঞ্চলে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি সমপ্রচারমাধ্যম এনএইচকে গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। অস্বাভাবিক মাত্রার এই বৃষ্টিতে ১ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা তৈরি হয় এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে আবহাওয়া কর্তৃপক্ষ প্রথমবারের মতো চিবা অঞ্চলের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভারী বৃষ্টির সতর্কতা জারি করে। চিবা প্রদেশের একটি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে ২৪ ঘণ্টায় প্রায় ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ৬০ বছরের মধ্যে আগস্ট মাসে এটি ওই এলাকার সর্বোচ্চ বৃষ্টিপাত। শুক্রবার সকাল নাগাদ চিবা শহরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা আগস্ট মাসে সাধারণত পুরো মাসে যত বৃষ্টি হয় তার তিন গুণেরও বেশি বলে জানিয়েছে জাপানের ভূমি মন্ত্রণালয়। এনএইচকের নিজস্ব হিসাবে জানা গেছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিতে ৯ জনের মৃত্যু হয়েছে। চিবা প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর শনিবার সন্ধ্যা পর্যন্ত ৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। নিহতদের কয়েকজন পানিতে ডুবে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। অন্যদের প্লাবিত সড়ক থেকে উদ্ধার করা হয়। প্রদেশটির সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারী বৃষ্টিতে চিবা অঞ্চলের ৭০টির বেশি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১ হাজারের বেশি পরিবার তাদের বাড়িতে পানি ঢোকার কথা জানিয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি বাড়িতে পানি মেঝের ওপর দিয়ে উঠে গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ১ হাজার ২০০টি গাড়ি এখনো বিভিন্ন সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষ এসব গাড়ি সরিয়ে নিতে টো-ট্রাক ব্যবহার করছে। কোথাও কোথাও জ্যাক দিয়ে গাড়ি তুলে সরানোর কাজও চলছে। জাপানের আবহাওয়া সংস্থার একজন কর্মকর্তা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিস্থিতি নজিরবিহীন মাত্রার ভারী বৃষ্টিতে রূপ নিচ্ছে।’ বিজ্ঞানীরা বলছেন, মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে চরম আবহাওয়া আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd